Tomato Chatni Recipe : শীতের দুপুরে শেষপাতে জমে যাবে খাওয়া, রইল টমেটো চাটনি রেসিপি

খাওয়া দাওয়ার দিক থেকে বাঙালিরা সর্বদাই বেশ কিছুটা এগিয়ে। প্রতিদিনের খাবারে নানা রকমের স্বাদ আনতে ভীষণ ভালোবাসে প্রতিটা বাঙালিই। আর দুপুরে খাবারের শেষ পাতে যদি একটু চাটনি পাওয়া যায় তাহলে আরও জমে যায়। চাটনি তৈরী জন্য এলাহী কিছু নয় টমেটো দিয়েই তৈরী করে নেওয়া যায় দারুন স্বাদের চাটনি। আজ আপনাদের জন্য টমেটো চাটনি তৈরির রেসিপি ( Tomato Chatni Recipe ) নিয়ে হাজির হয়েছি।

অল্প সময়ে আর খুব সহজেই এই চাটনি তৈরী করে নেওয়া যেতে পারে। টমেটো চিনি আর সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরী হয়ে যাবে এই চাটনি। তাই রেসিপি দেখে আজই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন টমেটো চাটনি ( Tomato Chatni )।

tomato chatni recipe 1টমেটো চাটনি তৈরি করার জন্য উপকরণঃ ( Tomato Chatni Recipe Ingredients )

  • টমেটো কুচি
  • পাঁচফোড়ন
  • শুকনো লঙ্কা
  • কাজু বাদাম, কিশমিশ
  • কুরনো আদা
  • সরষের তেল
  • চিনি আধ কাপ
  • লঙ্কাগুঁড়ো আধ চা চামচ
  • পরিমাণ মত নুন

     

টমেটো চাটনি তৈরি করার পদ্ধতিঃ ( Tomato Chatni Recipe Cooking Process )

  • প্রথমে টমেটো ধুয়ে নিয়ে কেটে নিতে হবে। খেঁজুরের বীজ ফেলে দিয়ে ২ ভাগ করে নিতে হবে।
  • চাটনি বানানোর জন্য কড়া গরম করে তেল দিতে হবে। তেলে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। তেলে সামান্য নাড়াচাড়া করে কাজু বাদাম দিয়ে দিতে হবে।
  • তেলে কাজুবাদাম অল্প ভেজে নিলে খেতে ভালো লাগে।
  • এরপর এর এক করে দিতে হবে টমেটো কুঁচি, ভেজানো কিশমিশ, এলাচ, নুন আর হলুদ। হলুদ খুব কম দেবেন।
  • সব একসাথে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ১০ মিনিট। মাঝে এক বার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। ১০ মিনিট পরটমেটো সেদ্ধ হয়ে গেলে খেঁজুর আর চিনি দিয়ে দিন।
  • টমেটোর চাটনি বানালে কখনই চিনি আগে দেবেন না। টমেটো সেদ্ধ হলে তবেই চিনি দেবেন। আগে চিনি দিলে টমেটো সেদ্ধ হতে অনেক সময় লাগবে।
  •  চিনি দেওয়ার পর ২ মিনিট হতে দিতে হবে আর মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে।
  • এভাবে রান্না করলেই তৈরী হয়ে যাবে টমেটোর চাটনি। দুপুরে ভাতের সাথে এই চাটনি পরিবেশন করুন।

Leave a Reply

Back to top button