১) বয়সের বেড়াজাল তাঁকে বাঁধতে পারেনি। তাই সত্তরের চৌকাঠ পেরিয়েও এখনও স্বতঃস্ফূর্ত অভিনেত্রী হেমা মালিনী।
২) সম্প্রতি হেমা মালিনী তাঁর বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যার নাম ‘বৃন্দাবন’। এই বইয়ের প্রধান সম্পাদক তিনি।
৩) বইটি মথুরা-বৃন্দাবনের মন্দির ও স্থাপনার এক ঝকঝকে ফটোগ্রাফির সংকলন। এই বইটির প্রকাশ অনুষ্ঠানে একটি ফ্যাশন শো আয়োজন করা হয়েছিল।
৪) সেই ইভেন্টের মঞ্চে সাবলীলভাবে অভিনয় করলেন অভিনেত্রী হেমা মালিনী। শ্রী কৃষ্ণ ও গোপীদের মাঝে শাড়ি পরে উপস্থাপনায় অংশ নেন তিনি।
৫) সত্তর পার করেও এখনও দর্শকদের নজর কেড়ে নেন অভিনেত্রী। তাঁর উপস্থাপনা দেখে প্রশংসায় ভরিয়েছেন দর্শকেরা।
Back to top button